করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন মেসি
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ১১ আগস্ট ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
নাপোলির বিরুদ্ধে অবিশ্বাস্য গোল করে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তুলে লিয়োনেল মেসি ফের ব্যস্ত হয়ে পড়লেন করোনাভাইরাসে আক্রান্তদের সহায়তা করার কাজে। সোমবারই তার ফাউন্ডেশনের মাধ্যমে রোসারিয়োর হাসপাতালে ৫০টি ভেন্টিলেটর পাঠিয়েছেন আর্জেন্টিনীয় তারকা।
আর্জেন্টিনায় নতুন করে আবার করোনা সংক্রমণের মাত্রা বেড়ে গিয়েছে। গত সপ্তাহে তার অ্যাকাডেমির মাধ্যমে পাঠানো হয় অর্থ। এর আগে মে মাসেও ফাউন্ডেশনের তরফে অর্থসাহায্য করা হয়েছিল। সেই সময় রোসারিয়ো হাসপাতালের চিকিৎসকেরা জানান, ভেন্টিলেটরের সমস্যা বেড়ে গিয়েছে। বিশেষ করে, করোনা আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য এই ভেন্টিলেটর খুবই প্রয়োজনীয়। মেসি নিজে উদ্যোগ নিয়ে তা পাঠিয়ে দিয়েছেন।
ফাউন্ডেশনের মাধ্যমে এক বার্তায় মেসি বলেছেন, ‘করোনায় বাকি বিশ্বের মতো আমার দেশও বিপর্যস্ত। সাধারণ মানুষরা এই ভাইরাসের হাত থেকে নিজেদের বাঁচাতে মরিয়া হয়ে পড়েছেন। এই অবস্থায় আমি মুখ ফিরিয়ে থাকতে পারি না। যে কোনও ধরনের সাহায্যের প্রয়োজন হলে আমাকে জানাতে অস্বস্তিবোধ করবেন না।’
শিশুদের যাতে চিকিৎসায় কোনও ফাঁক না থাকে, তার জন্য মেসি আরও বেশি তৎপর। তিনি বলেছেন, ‘শিশুদের এই ভাইরাসের হাত থেকে বাঁচাতেই হবে। তার জন্য যে ধরনের সহায়তার দরকার, তা করতে আমি প্রস্তুত।’
রোসারিয়ো হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের তরফ থেকেও ধন্যবাদ জানানো হয়েছে মেসিকে।
এর আগে স্পেন আর আর্জেন্টিনার দুই হাসপাতালে ৯ কোটি টাকার বেশি অনুদান দিয়েছেন আর্জেন্টিনা ও বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা





