ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ০:৩৮:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর প্রাণ গেল

করোনা আক্রান্ত সিলেটের মেয়র ও প্রধান প্রকৌশলী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫০ এএম, ১১ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপারেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। একই সাথে করোনা শনাক্ত হয়েছে সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমানের শরীরেও।

বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা ধরা পড়ে।

ওসমানী মেডিকেল কলেজ সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে মেয়র আরিফ এবং প্রকৌশলী নূর আজিজুর করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে তাদের রিপোর্ট পজেটিভ আসে।

এদিকে, বৃহস্পতিবার সারা দিন অফিস করেছেন মেয়র আরিফ। অফিসে নিয়মিত কাজের পাশাপাশি তাকে বিভিন্ন সভায় যোগ দিতে দেখা গেছে।

মেয়র আরিফের ব্যক্তিগত সহকারী সুহেল আহমদ জানান, গত ৩-৪ দিন ধরে মেয়র আরিফ হালকা জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। বৃহস্পতিবার অসুখ আগের তুলনায় কম থাকায় এ দিন তিনি অফিস করেন।

এর আগে সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মেয়র আরিফের স্ত্রী সামা হক চৌধুরী, সিসিকের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছূফ, মেয়রের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন ও মেয়রের বাসার এক নিরাপত্তাকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হন।

এছাড়া, সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম। এবং সিসিকের কর শাখার এক কর্মকর্তা করোনা আক্রান্ত হয়ে মারা যান।

করোনা আক্রান্ত হয়ে গত ১৫ জুন ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান সিসিকের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান।

-জেডসি