করোনা আতঙ্ক: টোকিও অলিম্পিককে কানাডার না
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৬ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের ঝুঁকিতে সারাবিশ্ব। কানাডা সরকার তাদের দেশ লকডাউন করে দিয়েছে। এ অবস্থায় টোকিও ২০২০ সালের অলিম্পিক গেমসের ব্যাপারে এখনো আসেনি কোন সিদ্ধান্ত। তবে কানাডা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। করোনাভাইরাস ঝুঁকি এড়াতে অ্যাথলেটদের পাঠাচ্ছে না কানাডা।
কানাডিয়ান অলিম্পিক কমিটি এবং কানাডিয়ান প্যারালিম্পিক কমিটির যৌথ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে এ অবস্থায় অ্যাথলেটদের জীবনের ঝুঁকি নিতে চায় না কানাডা। এছাড়া গেমসটি এক বছরের জন্য স্থগিত করার আহ্বানও জানানো হয়েছে। ক্রীড়াবিদদের কমিশন, জাতীয় ক্রীড়া সংস্থা এবং কানাডার সরকার তাদের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে বলেও জানিয়েছেন তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমাদের অ্যাথলেট এবং বিশ্বের সকল সম্প্রদায়ের স্বাস্থ্য এবং সুরক্ষার চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নয়। এটি কেবল অ্যাথলেট স্বাস্থ্যের জন্য নয়- এটি জনস্বাস্থ্যের সাথেও জড়িত। করোনভাইরাসে ঝুঁকি অ্যাথলেট, তাদের পরিবার এবং কানাডিয়ান সম্প্রদায়ের জন্য একটি অনিরাপদ পরিবেশ তৈরি করেছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৭০ জন ও মারা গেছেন ২০ জন।
এদিকে অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটিও গতকাল রোববার জানায়, অস্ট্রেলিয়ান অ্যাথলেটদের ২০২১ সালের গ্রীষ্মকালীন গেমসের জন্য প্রস্তুতি নেয়া উচিত।
কানাডার সিদ্ধান্ত আসার কয়েক ঘণ্টা পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্বাহী বোর্ড জানিয়েছে তারা গেমস স্থগিতের বিষয়ে বিবেচনা করছে তবে বাতিল নয়।
তাদের মতে, গেমস বাতিল হলে ১১ হাজার অ্যাথলেটের অলিম্পিক স্বপ্ন ধূলিস্মাৎ হয়ে যাবে। সময়সূচি অনুযায়ী আগামীকাল ২৪ মার্চ শুরু হওয়ার কথা ২০২০ টোকিও গেমস। তবে এই তারিখ পরিবর্তন করা হতে পারে।
বৈশ্বিক এই মহামারীতে এখন পর্যন্ত ১৪ হাজার ৬৬৮ জন মারা গেছে। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৮ হাজার ৮৭৩ জন।সূত্র: সিএনএন
-জেডসি
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











