ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ২২:৪৯:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

করোনা: আরও ৩৯ মৃত্যু, শনাক্ত ৩৬৭৪

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ২৭ মার্চ ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে, যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৮৬৯ জনে। এছাড়া একই সময়ে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬৭৪ জন। এতে মোট আক্রান্ত হলেন ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জন।

আজ শনিবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৯০ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

গত একদিনে মারা যাওয়া ৩৯ জনের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ১৫ জন রয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৯৭১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৩৩ হাজার ৯২২ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ২২ শতাংশ।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ৩৪তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৪১তম অবস্থানে।

প্রসঙ্গত, বাংলাদেশে গত ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু হয়। এ বছর ২৩ জানুয়ারি সেই সংখ্যা আট হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন একদিনেই ৬৪ জন মারা যায়, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু।

-জেডসি

 

এই বিভাগের জনপ্রিয়