ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৩:৩৮:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনা: আর্থিক সহায়তা দেবে কোহলি-আনুষ্কা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৬ পিএম, ৩১ মার্চ ২০২০ মঙ্গলবার

করোনা: আর্থিক সহায়তা দেবে কোহলি-আনুষ্কা

করোনা: আর্থিক সহায়তা দেবে কোহলি-আনুষ্কা

করোনাভাইরাস মোকাবিলায় আর্থিক সাহায্য করার কথা জানালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালি ও তার স্ত্রী আনুষ্কা শর্মা।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ খবর নিশ্চিত করেন কোহলি। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারতের প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে অর্থ দান করবেন তারা। তবে কত দান করছেন তা বলেননি কোহলি-আনুষ্কা।

কোহলি বলেন, ‘আনুষ্কা ও আমি আর্থিক সাহায্য করছি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে (মহারাষ্ট্র)। এত লোকের কষ্ট দেখে হৃদয় ভেঙ্গে যাচ্ছে। আশা করছি, আমাদের এই সামান্য সাহায্য কোনও না কোনও ভাবে নাগরিকদের কষ্ট কমাতে কজে দিবে।’

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে গত সপ্তাহে ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার ৫০ লাখ টাকা দান করেছিলেন। তারই সতীর্থ সুরেশ রায়না দান করেন ৫২ লাখ টাকা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী ৫০ লাখ টাকার চাল কিনে দান করেন। আর ভারতীয় ক্রিকেট বোর্ড ৫১ কোটি টাকা ত্রাণ তহবিলে দিয়েছে।