ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ২১:৪২:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

করোনা: ইইউসহ ১২ দেশ থেকে বাংলাদেশে প্রবেশ নয়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫০ পিএম, ১ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা মহামারীর অবনতিশীল পরিস্থিতি বিবেচনায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোসহ আরও ১২টি দেশের সঙ্গে বিমান যোগাযোগ ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি বিমান পরিবহন কর্তৃপক্ষ।

এসব দেশ থেকে ৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত কোনো যাত্রীকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে এক প্রজ্ঞাপনে জানানো হয়।

ইউরোপের দেশগুলো থেকে এই সময়ের মধ্যে কেউ বাংলাদেশ আসতে পারবে না। তবে এই নিষেধাজ্ঞার বাইরে থাকছে যুক্তরাজ্য।

এছাড়া অন্য ১২টি দেশ হলো- আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলে, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে।

অবশ্য ট্রানজিট হিসেবে চলাচল কর বিমানগুলো এ বিধিনিষেধের বাইরে থাকবে। তবে ট্রানজিটের সময় যাত্রীদের চলাফেরা টার্মিনাল ভবনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, টিকা গ্রহণকারী বা গ্রহণ করেননি নির্বিশেষে বাংলাদেশে আসা যাত্রীদের নেগেটিভ পিসিআর করোনা টেস্ট রিপোর্ট দেখাতে হবে। বিমান ছাড়ার ৭২ ঘণ্টার মধ্যে এই করোনা টেস্ট করাতে হবে।

এছাড়া বিমানবন্দরে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পর করোনার উপসর্গ না পাওয়া গেলেও ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

কোনো যাত্রীর করোনা উপসর্গ পাওয়া গেলে, তাকে সরকারি প্রতিষ্ঠানে নিজ খরচে ১৪ দিন বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়