করোনা: কুষ্টিয়ায় একজনের মৃত্যু, বাড়ি লকডাউন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০০ পিএম, ৩০ মার্চ ২০২০ সোমবার
করোনা: কুষ্টিয়ায় একজনের মৃত্যু, বাড়ি লকডাউন
কুষ্টিয়ার শহরতলীর চৌড়হাস এলাকায় সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে এক ইজিবাইক চালকের মৃত্যুর পর ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
আজ সোমবার সকালে পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন।
এ ঘটনায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দুই চিকিৎসকসহ সাতজন স্টাফকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, ওই ব্যক্তি তিন দিন ধরে সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
স্বজনদের বরাত দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জানান, ওই ব্যক্তি (৪০) ইজিবাইক চালাতেন। শহরের চৌড়হাস এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
ইজিবাইক চালকের পরিবারে কোনো সদস্য প্রবাসী নন। কিন্তু ইজিবাইক চালানোর সময় করোনাভাইরাসের বাহক কারও সংস্পর্শে যেতে পারেন সন্দেহে ওই ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, ঘটনার পর কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের হোসেন চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা শহরতলীর চৌড়হাস এলাকার মৃত ব্যাক্তির বাড়িসহ আশে পাশের ৮-১০ টি বাড়ি লকডাউন ঘোষণা করেন। সেই সাথে ওই এলাকায় জনগনের চলাচল ও সীমিত ঘোষণা করেন।
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই