করোনা টেস্টে ‘নেগেটিভ’, শ্বাসকষ্টে মারা গেলেন সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ এএম, ৮ মে ২০২০ শুক্রবার
আসলাম রহমান
জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার অপরাধ বিষয়ক সাংবাদিক আসলাম রহমান (৫০)। আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক আসলাম কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার। গতকাল বুধবার রাজধানীর মুগদা হাসপাতালে তার করোনা পরীক্ষা করা হয়। রিপোর্টে তা নেগেটিভ আসে।
ভোরের কাগজ পত্রিকা আরেক অপরাধ বিষয়ক সাংবাদিক ও আসলামের সহকর্মী জিদনী রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আগের টেস্টে রিপোর্ট নেগেটিভ এসেছিল।’
ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) একাধিক নেতা আসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে স্থাপিত করোনা ইউনিটে দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই সাংবাদিক আসলামের মৃত্যু হয়। ইসিজি করে তাকে মৃত পাওয়া গেছে।’
জ্বর ও শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু হওয়ায় সাংবাদিক আসলামের নমুনা সংগ্রহ করা হবে কি না জানতে চাইলে রিয়াজ বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। তবে পরিবার চাইলে ফরম পূরণ করে আগামীকাল নমুনা সংগ্রহ করা হবে।’
এ ব্যাপারে আসলামের সহকর্মী জিদনী বলেন, ‘আবারও তার নমুনা সংগ্রহ করে টেস্ট করার ব্যবস্থা করা হচ্ছে।’
দৈনিক ভোরের কাগজের অপরাধ বিষয়ক সাংবাদিক আসলাম রহমান ক্র্যাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু






