ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৫:৪৮:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

করোনা: দেশে নতুন আক্রান্ত ৪০১৪, মৃত্যু ৪৫

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২০ পিএম, ২৯ জুন ২০২০ সোমবার

করোনা: দেশে নতুন আক্রান্ত ৪০১৪, মৃত্যু ৪৫

করোনা: দেশে নতুন আক্রান্ত ৪০১৪, মৃত্যু ৪৫

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪,০১৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে মারা গেছে ৪৫ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪১,৮০১ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা এখন ১,৭৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানান সংস্থটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২.৫০ শতাংশ। আর মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮. ৯৬ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৫ জনের মধ্যে পুরুষ ৩৬ এবং নারী ৯ জন। হাসপাতালে মারা গেছেন ৩০ জন এবং বাড়িতে ১৪ জন। মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন। ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ ২২ জন। দ্বিতীয় সর্বোচ্চ ১০ জন মারা গেছেন চট্টগ্রাম বিভাগে।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২০৫৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৭৮০ জন। সুস্থতার হার ৪০.৭৫ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।