করোনা: নিজের বেতন দান করলেন তুরস্কের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৫ পিএম, ৩১ মার্চ ২০২০ মঙ্গলবার
তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত নিম্ন-আয়ের লোকজনকে সহায়তা করতে নিজের সাত মাসের বেতন দান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান।
সঙ্কটে পড়া নিম্ন-আয়ের লোকজনকে সহায়তা করতে সোমবার জাতীয় সংহতি অভিযান শুরু করেছেন তিনি। দেশটির রাষ্ট্রায়াত্ত বার্তা সংস্থা আনাদোলুর বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।
তিনি বলেছেন, ব্যক্তিগতভাবে আমার সাত মাসের বেতন দান করার মাধ্যমে আমি এই অভিযান শুরু করছি।
তুরস্কের মন্ত্রিসভার সদস্যরা ও আইনপ্রণেতারা এই অভিযানে সাত লাখ ৯১ হাজার ডলার দান করেছেন বলে আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে।
এরদোয়ান জানিয়েছেন, করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধ করার জন্য গৃহীত পদক্ষেপগুলোর কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত নিম্ন-আয়ের লোকজনকে সহায়তা করাই এই অভিযানের লক্ষ্য।
ভাইরাসটির বিস্তার ঠেকাতে শুক্রবার বেশ কিছু অতিরিক্ত পদক্ষেপের কথা ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। এসব পদক্ষেপের মধ্যে আন্তঃশহর ভ্রমণের ওপর বিধিনিষেধ, সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ও বেড়াতে যাওয়ার স্থানগুলো বন্ধ রাখা অন্যতম।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়য়ের তথ্যানুযায়ী, আজ মঙ্গলবার সকাল নাগাদ তুরস্কে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৮২৭ জন ও মৃত্যুর সংখ্যা ১৬৮।
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২








