ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৭:৩৭:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

‘করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে পরিস্থিতি করুণ হবে’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২২ পিএম, ১১ জুলাই ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সারাদেশ করোনাভাইরাস সংক্রমণ যে হারে বাড়ছে, এটি অব্যাহত থাকলে আগামী ১৪ দিনের মধ্যে হাসপাতালে রোগীদের জন্য শয্যার সংকট হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে পরিস্থিতি করুণ হয়ে যাবে।

রোববার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক রোবেদ আমিন এ কথা বলেন।

তিনি বলেন, বছরের ২৬ সপ্তাহের তুলনায় ২৭তম সপ্তাহে করোনা রোগী শনাক্তের হার ৩১ শতাংশে বেড়েছে। এভাবে বাড়তে থাকলে আগামী কয়েক দিনে দৈনিক শনাক্ত ১৪ বা ১৫ হাজার হওয়ার আশঙ্কা আছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র আরও বলেন, গত ২৭ সপ্তাহে করোনা সংক্রমণে মৃত্যু বেড়েছে। ডেল্টা ভেরিয়েন্টের কারণে সংক্রমণ ও মৃতের হার বেশি হয়েছে।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়