করোনা প্রতিরোধে ডিএমপির যোগব্যায়াম অনুশীলন শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১২ পিএম, ৮ জুন ২০২০ সোমবার
করোনা প্রতিরোধে ডিএমপির যোগব্যায়াম অনুশীলন শুরু
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ থেকে পুলিশ সদস্যদের সুস্থ রেখে দেশ ও জাতির নিরাপত্তা এবং কূটনৈতিক অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা করতে ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন আজ সোমবার থেকে যোগব্যায়াম অনুশীলন চালু করেছে।
ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের সহকারি পুলিশ কমিশনার রাজন কুমার সাহা আজ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলাম বিপিএমের উদ্যোগে এই বিভাগে পুলিশ সদস্যদের যোগব্যায়াম অনুশীলন কার্যক্রম শুরু করা হয়।
ডিএমপি পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তা জানান, জনগনকে অধিকসেবা, দেশ ও জাতির নিরাপত্তা এবং কূটনীতিকদের নিরাপত্তার পাশাপাশি সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা সহ সার্বিক কর্মকান্ড পরিচালনায় পুলিশ সদস্যদের সুস্থ দেহ ও প্রশান্ত মন বজায় রাখার জন্য তাঁদের এই আয়োজন।
এদিকে আজ ডিএমপি জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিঞ্জপ্তি জানানো হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমন থেকে জনগণকে রক্ষা করতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) ও ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম (বার) সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও দুই লক্ষাধিক সদস্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
এতে আরও বলা হয়, ইতোমধ্যে এই যুদ্ধে জয়লাভ করতে হলে সম্মুখযোদ্ধা হিসেবে দেশ-বিদেশে সুনাম অর্জনকারী পুলিশ সদস্যদের সুস্থ থাকতে হবে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা








