ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ২৩:৫৬:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ

করোনা প্রতিরোধে বাড়াতে হবে শরীরের ইমিউন সিস্টেম

ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত পুরো বিশ্ব । এখন পর্যন্ত বিশ্বের ১৯৪ টি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।  করোনা ভাইরাস প্রতিরোধে শরীরে ইমিউন সিস্টেম বৃদ্ধিতে জোর দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ । যে উপায়ে আপনি আপনার শরীরের ইমিউন সিস্টেম বাড়াতে পারেনঃ-

ভালো ঘুম: দিন-রাত্রির যে চক্র ((সারকাডিয়ান সার্কেল) তা ইমিউন সিস্টেমে  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাতের ঘুমের প্রথম প্রহরে টি-কোষ এবং সাইটোকিনের পরিমাণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে থাকে। টি-কোষ হচ্ছে  রক্তের সে ধরনের শ্বেতকনিকা যেগুলো ব্যাকটেরিয়া-ভাইরাসের বিরুদ্ধে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে শানিত করে এবং সাইটোকিন এসবের বিরুদ্ধে যুদ্ধে প্রদাহমূলক প্রতিক্রিয়ার সূচনা করে।

দীর্ঘস্থায়ী মানসিক চাপ কমিয়ে রাখুন: দীর্ঘ দিন মানসিক চাপে থাকলে দীর্ঘস্থায়ী প্রদাহের সৃষ্টি হয় এবং অটো-ইমিউন রোগ সৃষ্টি করে। স্ট্রেস হরমোন হচ্ছে কর্টিসল – এটি সাইটোকিন তৈরি করে যা ইমিউনিটিকে ক্ষতিগ্রস্ত করে।

নিয়মিত ব্যায়াম করুন: শরীর চর্চা শুধু মানসিক চাপ কমায় তা নয়, এটি ইমিউন সিস্টেমকেও প্রতিরক্ষা দিয়ে থাকে। Aging cell- জার্নালে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে দেখানো হয়েছে যে, যথেষ্ট পরিমাণে ব্যায়াম বা শরীর চর্চা বা কায়িক শ্রম ইমিউন সিস্টেমের ক্ষয় প্রতিহত করে।

ভিটামিন-সমৃদ্ধ খাবার খান: ভাইরাস সংক্রমণ প্রতিহত করতে ভিটামিন-এ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। কডলিভার অয়েল বা ভিটামিন-এ ক্যাপসুল প্রাকৃতিক ওষুধ হিসেবে বহুল ব্যবহৃত। হাম (মিজলস) চিকিৎসায় এর সফল ব্যবহার রয়েছে। ভিটামিন-এ পাবেন যেসব খাবারে সেগুলো- মিষ্টি আলু, সবুজ শাকসবজি, লাল মরিচ, গাজর, লাউ, ফুটি/খরমুজ, পেঁপেঁ, আম, লেটুস, গুড়া লঙ্কা, এপ্রিকট ইত্যাদিতে। তীব্র প্রদাহের সময় স্বল্প সময়ের জন্য শিরায় ভিটামিন-এ ইনজেকশন দেয়া হয়ে থাকে।

-জেডসি