ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৪:১৭:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

করোনা: ফ্রান্সে একদিনে রেকর্ড ১৪১৭ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার

করোনা: ফ্রান্সে একদিনে রেকর্ড ১৪১৭ মৃত্যু

করোনা: ফ্রান্সে একদিনে রেকর্ড ১৪১৭ মৃত্যু

ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাসের তাণ্ডব এখনো চলছে। এরইমধ্যে প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যুর রেকর্ড গড়েছে ফ্রান্স।

দেশটির হাসপাতাল এবং নার্সিং হোমে মঙ্গলবার একদিনেই ১৪১৭ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে প্রাণহানীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩২৮ জনে। ফ্রান্সের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক জেরোম সালোমন মৃতের নতুন এ তথ্য প্রকাশ করেন। মঙ্গলবার ৬০৭ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া নার্সিং হোমগুলোতে মারা গেছেন আরও ৮১০ জন।

ফ্রান্সে লকডাউনের চতুর্থ সপ্তাহ চলছে। গত ১৪ ফেব্রুয়ারি ৮০ বছর বয়সী এক চীনা পর্যটক দেশটিতে প্রথম করোনা রোগী হিসেবে মারা যায়। ইতালি, স্পেন এবং আমেরিকার পর চতুর্থ দেশ হিসেবে ফ্রান্সে এই ভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার অতিক্রম করল।