ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৭:৩৭:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

করোনা: বিশ্বে দৈনিক মৃত্যুতে চতুর্থ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৩ জুলাই ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে দৈনিক মৃত্যুতে বিশ্বে এখন চতুর্থ অবস্থানে বাংলাদেশ। তালিকায় শীর্ষে আছে ইন্দোনেশিয়া, দ্বিতীয় রাশিয়া এবং তৃতীয় ভারত।

সোমবার রাতে করোনার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বর্তমানে তালিকায় শীর্ষে থাকা ইন্দোনেশিয়ায় প্রতিদিন ৮৯০ এরও বেশি মানুষ মারা যাচ্ছেন। নতুন করে দৈনিক আক্রান্ত হচ্ছেন ৪০ হাজার ৪২৭ জন। সবমিলিয়ে দেশটিতে এ পর্যন্ত করোনায় ৬৭ হাজার ৩৫৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ২৫ লাখ ৬৭ হাজার ৬৩০ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রাশিয়ায় দৈনিক নতুন মৃত্যুর সংখ্যা ৭১০। দৈনিক নতুন আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ১৪০। সবমিলিয়ে রাশিয়ায় এ পর্যন্ত ১ লাখ ৪৩ হাজার ৭১২ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্তের সংখ্যা ৫৮ লাখ  ৮ হাজার ৪৭৩।

দৈনিক ৪৭৫ জনের নতুন মৃত্যু নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৯ হাজার ২৬৭ জনের। এছাড়াও দেশটিতে দৈনিক নতুন শনাক্ত হয়েছেন ২৫ হাজার ৯৯৭ জন। মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৯০৪।

এদিকে, গতকাল ২২০ জনের প্রাণহানি হয়েছে বাংলাদেশে। এতেই দেশটি চতুর্থ অবস্থানে উঠে এসেছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৬৩৯। এ সময়ে আক্রান্ত হয়েছেন অন্তত ১৩ হাজার ৭৬৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৯৫৭।

-জেডসি

 

এই বিভাগের জনপ্রিয়