করোনা ভ্যাকসিন সময়মতো পাওয়া যাবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
করোনা মহামারির ভ্যাকসিন বাংলাদেশ সময়মতো পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন আয়োজিত ‘শতাব্দীর মহামারী- বাস্তবতা ও আমরা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
যারা ভ্যাকসিন তৈরিতে এগিয়ে আছে তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সময়মতো আমরা ভ্যাকসিন পাব। বিভিন্ন দেশ ভ্যাকসিন তৈরি করছে। যারা অগ্রগামী আছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখছি, তারাও যোগাযোগ রাখছেন। প্রধানমন্ত্রীও এ বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন।
জাহিদ মালেক আরও বলেন, সামনে শীত মৌসুম আসছে, তখন করোনা বাড়তে পারে। প্রধানমন্ত্রীও সেজন্য সতর্ক থাকতে বলেছেন। আমরা জানি শীত মৌসুমে অনেক কিছু বেশি হয় যা অন্য সময় হয় না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত ও আমাদের খাওয়া দাওয়া, পরিবেশ সবই প্রায় একই রকম। অথচ সেখানে মৃত্যু সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি। আমাদের চিকিৎসা হয়ত তাদের থেকে ভালো বলেই আমাদের মৃত্যু সংখ্যা কম। আমাদের সুস্থতার হার অন্য দেশের তুলনায় অনেক ভালো। কিন্তু তাতে আমরা তুষ্ট নই, আমরা এই করোনা আক্রান্তের সংখ্যা আরও কমাতে চাই।
করোনা মোকাবেলায় সাহস জোগানোয় প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, আমাদের যা কিছু প্রয়োজন সবকিছুই দিয়েছেন প্রধানমন্ত্রী। অনেক সমালোচনা হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী সব সময় আমাদের প্রসংশা করেছেন, অনুপ্রাণিত করেছেন।
এ সময় বিয়ে, পিকনিক এগুলো সীমিত আকারে করারও অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











