করোনা মোকাবেলায় ঐক্যের বার্তা বিমসটেক নেতাদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ৬ জুন ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
মহামারি করোনাভাইরাস মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে বার্তা দিয়েছে বঙ্গোপসাগরীয় অঞ্চলে বহুমাত্রিক প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা জোট-বিমসটেক এর সদস্য দেশগুলো।
বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ জোটের সাত সদস্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা মহামারির দীর্ঘমেয়াদি ক্ষতি কাটিয়ে ওঠা, আঞ্চলিক উদার বাণিজ্যসহ নানা ইস্যুতে যৌথভাবে কাজ করার ওপর জোর দিয়েছেন।
বিমসটেক এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বার্তা দেন তারা। ১৯৯৭ সালের ৬ জুন যাত্রা শুরু করে বিমসটেক। এই জোটের সদস্য রাষ্ট্রগুলো হলো বাংলাদেশ, ভারত, মিয়ানমার, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। জোটের প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। তবে মহামারির কারণে ২০২০ সালের পর চলতি বছরও বসছে না জোটের সম্মেলন; হচ্ছে না কোনো আনুষ্ঠানিকতা।
শুরুতে বিমসটেকের লক্ষ্য নির্ধারণ করা হয়- বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি, পরিবহন, পর্যটন ও মৎস্য খাত উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করে বিমসটেক। পরে ২০০৮ সালে কৃষি, জনস্বাস্থ্য, দারিদ্র্য নির্মূল, সন্ত্রাস নির্মূল, পরিবেশ, সংস্কৃতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠেকানোসহ নানা খাত যোগ হয় এ তালিকায়।
২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া বিবৃতিতে মহামারির দীর্ঘমেয়াদি ক্ষতি কাটিয়ে ওঠা, আঞ্চলিক উদার বাণিজ্যসহ নানা ইস্যুতে যৌথভাবে কাজ করার ওপর জোর দিয়েছেন জোটের সাত সদস্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন তারা।
বিমসটেকের মহাপরিচালক তেনজিন লেকফেল জোটের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনে সদস্য দেশগুলোকে দৃঢ়প্রতিজ্ঞ থাকার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি
বিমসটেকের সদস্য রাষ্ট্রের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কের ভিত্তিতে সমন্বিত অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে স্বপ্ন পূরণে আওয়ামী লীগ সরকারের মেয়াদে ১৯৯৭ সালে বিমসটেক ফোরামে যোগ দেয় বাংলাদেশ। তখন থেকেই বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকারে পরিণত হয়েছে পররাষ্ট্রনীতি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘চলতি বছর জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ। একই সঙ্গে বঙ্গোপসাগরীয় অঞ্চলে জীবনমান উন্নয়নে আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়েছি আমরা।’
বিমসটেকের সমন্বিত লক্ষ্য অর্জনে কার্যকর ব্যবস্থা নেয়ার সময় এসেছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা। আসন্ন পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলনে জোটকে আরও শক্তিশালী করে তোলার ঘোষণাও দেন তিনি।
তিনি বলেন, ‘বিমসটেকের কার্যপ্রক্রিয়ায় গতি আনতে প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসেবে সর্বোচ্চ সহযোগিতা করবে বাংলাদেশ। আমি আশা করছি বাণিজ্য ও বিনিয়োগ, কানেকটিভিটি, কৃষি, জ্বালানি, জনস্বাস্থ্য ও প্রযুক্তিসহ সব খাতে বিমসটেকের অধীনে উন্নয়নের কর্মযজ্ঞ আরও জোরদার হবে।’
করোনাভাইরাস মহামারি পরবর্তী সময়ে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘সংকটজনক এ সময়ে খাদ্য নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা ও দারিদ্র্য নির্মূলে বিমসটেকের এই মঞ্চকে ব্যবহার করতে পারি আমরা।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিবৃতিতে বলেন, ‘এ অঞ্চলের মানুষের সাধারণ স্বার্থ উদ্ধারে সম্ভাবনাময় এ জোট সদস্য রাষ্ট্রগুলোর কল্যাণে কাজ করছে। পরিবহন সংযোগবিষয়ক বিমসটেকের মহাপরিকল্পনা ও বিমসটেক চার্টার চূড়ান্ত হয়েছে। এ অঞ্চলের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের সঙ্গে আলাপের সৌভাগ্যও হয়েছে আমার।’
করোনাভাইরাস মহামারি মোকাবিলা ইস্যুতে মোদি বলেন, মহামারি নিয়ন্ত্রণে এবং এর ভবিষ্যৎ প্রভাব ঠেকাতে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে আমাদের।’
এছাড়াও আরও বার্তা দিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিং, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জেনারেল (অব.) প্রায়ুত চান-ওচা।
বিমসটেকের মহাপরিচালক তেনজিন লেকফেল জোটের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনে সদস্য দেশগুলোকে দৃঢ়প্রতিজ্ঞ থাকার আহ্বান জানিয়েছেন।
-জেডসি
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি











