করোনা মোকাবেলায় বিশেষজ্ঞ দল পাঠাতে চায় চীন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪০ পিএম, ২০ মে ২০২০ বুধবার
করোনা মোকাবেলায় বিশেষজ্ঞ দল পাঠাতে চায় চীন
করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা প্রদানে বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বুধবার চীনের প্রেসিডেন্ট শি চিন পিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে এই প্রস্তাব দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন,‘চীনের প্রেসিডেন্ট বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন এবং বাংলাদেশের সর্বশেষ করেনা পরিস্থিতি সম্পর্কে জানতে চান।’
প্রেস সচিব জানান,ঝি জিনপিং প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপনারা চাইলে আমরা করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাতে প্রস্তুুত রয়েছি।’
প্রায় ২৫ মিনিটের টেলিফোন আলাপে তাঁর দেশ বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও চীনের প্রেসিডেন্ট শেখ হাসিনাকে আশ্বাস দেন।
চীনের প্রেসিডেন্ট বলেন,‘আমরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সবসময় পাশে আছি এবং আন্তর্জাতিক ফোরামেও সমর্থন দিয়ে যাবো।’
শি চিন পিং আরো বলেন, বাংলাদেশের সঙ্গে ‘কৌশলগত অংশীদারিত্ব’ জোরদারেও চীন কাজ করে যাবে।
প্রেস সচিব বলেন, বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সমবেদনা প্রকাশের জন্য প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে একযোগে লড়াই চালিয়ে যাওয়ার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাঁর আহবানও এ সময় পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা।
প্রেস সচিব বলেন, করোনাপরিস্থিতি মোকাবেলায় স্ব স্ব দেশে মেডিকেল সরঞ্জাম এবং অন্যান্য সামগ্রী প্রেরণ করায় উভয় নেতা পরষ্পরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইহসানুল করিম বলেন, আলাপকালে জাতির পিতার চীন সফরের কথাও স্মরণ করেন চীনা প্রেসিডেন্ট।
‘জাতির পিতার চীন সফর দুই দেশের সম্পর্কের ভীত রচনা করেছিল’ উল্লেখ করে চীনের প্রেসিডেন্ট এই সম্পর্ক আগামীতে আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











