ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ১৭:৪৯:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

করোনা যুদ্ধে আমরাই জিতবো: ব্রিটেনের রাণী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪০ এএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নিজ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ বলেছেন, আমাদের আবার ভালো সময় ফিরবে। এই করোনা যুদ্ধে আমরা জয়ী হবো।

রোববারের ওই ভাষণে রাণী দ্বিতীয় এলিজাবেথ বলেন, আমরা এর আগেও অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছি তবে এটি আলাদা। এ সময় সরকারের আদেশ মান্য করে বাড়িতে থাকায় যুক্তরাজ্যের বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্রিটেনের রাণী। পাশাপাশি যারা করোনা মহামারির মধ্যে অপরকে সহায়তা করছেন তাদের প্রশংসাও করেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। এছাড়া যুক্তরাজ্যে যারা করোনা প্রকোপের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তাদেরকেও ধন্যবাদ দেন যুক্তরাজ্যের রাণী।

যুক্তরাজ্যে করোনায় সংখ্যা ৪ হাজার ৩১৩ ছাড়িয়েছে, যা গত শুক্রবারের সংখ্যার চেয়ে ৭০৮ জন বেশি। সবচেয়ে বেশি মারা গেছে মিডল্যান্ডে; ২১২ জন। লন্ডনে মৃতের সংখ্যা ১২৭। দেশটিতে এই দুই স্থানেই সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়ে মানুষ মারা গেছে।

-জেডসি