করোনা সংক্রমিতরা ১১ দিন অন্যকে আক্রান্ত করতে পারে: গবেষণা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২৫ মে ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
বিশ্বব্যাপী মূর্তিমান আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে নোভেল করোনাভাইরাস। বর্তমান সময়ে করোনা আক্রান্ত ব্যক্তি সবচেয়ে বেশি আতঙ্ক ছড়ান অন্যদের মাঝে। তাকে এড়িয়ে চলতে হয়। রাখতে হয় আইসোলেশনে। তার সংস্পর্শে গেলেই আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। ঠিক কতোদিন একজন আক্রান্ত ব্যক্তি অন্যকে আক্রান্ত করতে পারে? কতোদিন আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশন রাখাটা নিরাপদ?
সিঙ্গাপুরের জাতীয় সংক্রামক ব্যাধি কেন্দ্রের (এনসিআইডি) গবেষকদের নতুন এক গবেষণায় উঠে এসেছে আক্রান্ত ব্যক্তি সর্বমোট ১১ দিন অন্যকে আক্রান্ত করতে পারে। খবর ডেইলি মেইলের।
লক্ষণ প্রকাশের দুইদিন আগ থেকেই আক্রান্ত ব্যক্তি অন্যকে আক্রান্ত করতে শুরু করে। এরপর লক্ষণ প্রকাশের পর ৭ থেকে ১০ দিন অন্যকে আক্রান্ত করতে পারে। সব মিলিয়ে ১১ দিন অন্যকে আক্রান্ত করতে পারে করোনা আক্রান্ত ব্যক্তি। গবেষকদের মতে তাই আক্রান্ত ব্যক্তিকে মোট ১১ দিন আইসোলেশনে থাকাটাই যথেষ্ট। ১১ দিনের মাথায় আক্রান্ত ব্যক্তির শরীরে করোনার জীবানু থাকলেও সেটা অন্যকে আক্রান্ত করার সক্ষমতা হারায়।
যখন থেকে আক্রান্ত ব্যক্তির শরীরের তাপমাত্রা বাড়তে থাকে, তখন থেকেই অন্যকে আক্রান্ত করতে শুরু করে। এরপর তার হাঁচি-কাশির মাধ্যমে অন্যরা আক্রান্ত হতে পারে। সিঙ্গাপুরের গবেষকরা মোট ৭৩ জন রোগীর উপর গবেষণা চালিয়ে মূল্যবান এই তথ্য পেয়েছেন।
-জেডসি
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











