ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৮:৪৫:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

করোনা: সর্বোচ্চ শনাক্তের দিনে মৃত্যু ১৯৯

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৬ পিএম, ৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৬৫১ জনের, যা এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত মঙ্গলবার করোনা শনাক্ত হয়েছিল ১১ হাজার ৫২৫ জনের। শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ।  

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৮ হাজার ২৪ জনের। পরীক্ষা করা হয় ৩৬ হাজার ৮৫০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জনের। করোনায় মারা গেছেন ১৫ হাজার ৯৭২ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯৯ জনের মধ্যে ঢাকায় ৬৫ জন, চট্টগ্রামে ৩৭, রাজশাহীতে ১৫, খুলনায় ৫৫, বরিশালে ৩, সিলেটে ৫, রংপুরে ৯ এবং ময়মনসিংহে ১০ জন।   

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এই বিভাগের জনপ্রিয়