ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ৩:০৫:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

করোনা: ২৪ ঘন্টায় মৃত্যু ১৪, ফের দৈনিক শনাক্ত বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৩ পিএম, ৮ মার্চ ২০২১ সোমবার

করোনা: ২৪ ঘন্টায় মৃত্যু ১৪, ফের দৈনিক শনাক্ত বৃদ্ধি

করোনা: ২৪ ঘন্টায় মৃত্যু ১৪, ফের দৈনিক শনাক্ত বৃদ্ধি

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৮৪৫ জন। গত এক দিনে মারা যাওয়া ১৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৪৭৬ জনের মৃত্যু হল।

আজ সোম বারস্বাস্থ্য অধিদপ্তরের প্রেস রিলিজ থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আরও ৮৪৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫১ হাজার ১৭৫ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ১১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৪ হাজার ১২০ জন হয়েছে।

বাংলাদেশে গতবছর ঠিক আজকের দিনে অর্থাৎ ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। এক বছর পর এ বছর ৭ মার্চ শনাক্ত রোগীর সাড়ে পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ২৩ জানুয়ারি তা আট হাজার ছাড়িয়ে গেছে।

এই বিভাগের জনপ্রিয়