কর্ণাটকে কর্মজীবী নারীদের মাসিককালীন ছুটি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৯ এএম, ১৫ নভেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
ভারতের কর্ণাটকে কর্মজীবী নারীদের জন্য বেতনসহ মাসিককালীন ছুটি চালু করেছে রাজ্য সরকার। বুধবার আনুষ্ঠানিক খাতে দেশটির প্রথম কোনো রাজ্য এ ধরনের পদক্ষেপ নিল।
রাজ্য সরকারের নতুন নীতিমালা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ১৮ থেকে ৫২ বছর বয়সি নারীরা প্রতি মাসে মাসিকের জন্য এক দিনের ছুটি নিতে পারবেন। তবে প্রতি মাসের ছুটি ওই মাসেই কাটাতে হবে। ছুটি নিতে কোনো চিকিৎসা সনদ লাগবে না। টাইমস অব ইন্ডিয়া।
আনুষ্ঠানিক খাতে কর্মরত সাড়ে তিন লাখ থেকে চার লাখ নারী এ সুবিধা পাবেন। তবে গৃহকর্মী, দিনমজুরসহ অনানুষ্ঠানিক খাতে কাজ করা প্রায় ৬০ লাখ নারীকে এই নীতিমালায় অন্তভুক্ত করা হয়নি।
বিশেষজ্ঞরা বলছেন, অনানুষ্ঠানিক খাতে কর্মরত নারীদের জন্যও এই নিয়ম চালু করা উচিত। তবে এরপরও দক্ষিণ ভারতের এই রাজ্যের মাসিককালীন ছুটির নীতিমালাকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। কারণ, এতে প্রথমবারের মতো বেসরকারি খাতকেও অন্তভুক্ত করা হয়েছে।
মাসিককালীন ছুটি নতুন কিছু নয়। স্পেন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোয় আগে থেকেই এ ধরনের ছুটি চালু আছে। ভারতের কিছু রাজ্যও সীমিত পরিসরে এ ছুটি দেয়।
যেমন: বিহার ও ওডিশায় সরকারি চাকরিজীবীরা প্রতি মাসে দুদিনের মাসিককালীন ছুটি পান। কেরালায় বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এ ছুটি দেওয়া হয়।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






