ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৪:৪৪:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

কর্মচারীকে স্ত্রীর মারধর, নিউজিল্যান্ড ছাড়ছেন ভারতীয় হাইকমিশনার

আপডেট: ০১:২০ পিএম, ২৭ জুন ২০১৫ শনিবার

112783_1_86429উইমেননিউজ ডেস্ক, ঢাকা : নিউজিল্যান্ডে ভারতীয় হাইকমিশনার সেদেশ ছাড়ছেন। তার স্ত্রী শর্মিলা একজন কর্মচারীকে মারধর করেছেন এ অভিযোগের পর তারা নিউজিল্যান্ড ছাড়ছেন। হাইকমিশনার রবি থাপারকে আনুষ্ঠানিকভাবে ডেকে পাঠানো হয়েছে। শনিবার সকালে তার ওয়েলিংটনের বাসভবনের সামনে মালামাল নেয়ার গাড়ি দেখা গেছে। সংবাদ মাধ্যম একথা জানায়। পুলিশ বলছে, যে স্টাফকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তিনি মে মাসের প্রথম দিকে ভারত ফিরে গেছেন। পুলিশ জানায়, ওই স্টাফ আনুষ্ঠানিক কোন অভিযোগ জানাতে চায়নি। ধারণা করা হচ্ছে, ওই স্টাফ ছিলেন শেফ। এক রাতে ওয়েলিংটনের কূটনৈতিক পাড়া থেকে ২০ কিলোমিটার দূরে তাকে বিপর্যস্ত অবস্থায় হাঁটতে দেখে একজন পুলিশ স্টেশনে নিয়ে যায়। পরে ওই স্টাফকে ওয়েলিংটনের আশ্রয়কেন্দ্রে কয়েক রাত রাখা হয়। তখন সে অভিযোগ করে তার সঙ্গে চাকর-বাকরের মতো আচরণ করা হয় এবং শর্মিলা তাকে মারধর করেন। নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয় জানায়, তারা থাপারের নিউজিল্যান্ড ত্যাগের ব্যাপারে অবগত আছে। ২৭.০৬.২০১৫