কর্মজীবী নারীর জন্য টিপস
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:২২ এএম, ৪ জুলাই ২০১৮ বুধবার
এখনকার যুগে কর্মক্ষেত্রে নারীদের সংখ্যা দিন দিন বাড়ছে। যানজটযুক্ত শহরে দিনের বেশির ভাগ সময়ই তাদের অফিস আর পথেই কেটে যায়। তাই তারা নিজেদের দিকেও খেয়াল রাখার সুযোগ পাননা। যেটা একেবারেই ঠিক নয়। নিজে একটু সচেতন থাকলেই কিন্তু সব সমস্যা থেকে বিরত থাকা যায়।
আজকের এ টিপসগুলো অনুসরণ করলে কর্মজীবী নারীরা যে কোন সমস্যা থেকে মুক্ত হয়ে সুস্থভাবে সংসার আর চাকরি দুটোই সমান তালে চালিয়ে যেতে পারবেন। হবেন দু ক্ষেত্রেই আকর্ষণীয়া ।
সারা দিন চলাফেরার মধ্যে থাকা : যতটা সম্ভব কথা ও কাজের মধ্যে থাকার চেষ্টা করতে হবে। কথা বলার সময় দাঁড়িয়ে কথা বলা, লেখা বা টাইপিংয়ের কাজ না থাকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা যেতে পারে। দুপুরে খাবার পর কিছুটা হাঁটা যেতে পারে।
সুষম খাবার : দিনের বেশির ভাগ সময় হালকা খাবার খাওয়ার অভ্যাস থাকলেও ফাস্টফুড আইটেম যথাসম্ভব পরিহার করা দরকার। এগুলো না খেযে খেয়ে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া উচিত।
মানসম্মত সকালের নাস্তা : স্বাস্থ্য ঠিক রাখার জন্য কর্মজীবী মহিলাদের স্বাস্থ্যসম্মত খাবারটা জরুরি। বিশেষ করে সকালের নাশতাটা হওয়া চাই ভালো। সকালের নাশতায় ফল রাখাটা জরুরি। তাজা ফলের পাশাপাশি এ সময় শুকনো ফলও খাওয়া যেতে পারে।
দুপুরে বাসার তৈরি খাবার : দুপুরে অনেকেই বাইরের খাবার খান। একটু কষ্ট করলেই কিন্তু বাসা থেকে খাবার বানিয়ে নিয়ে আসতে পারেন। এতে খাবেরর মানও ভাল থাকে,শরীরও চাঙা থাকে।
ট্রেডমিলের ব্যায়াম : ট্রেডমিলে ১০ মিনিটের ব্যায়ামই যথেষ্ট। অবশ্য এ সময়ে তিন থেকে পাঁচ পাউন্ডের দুটি ডাম্বেল দুই হাতে থাকলে ভালো। এর পরপরই এক মিনিট করে বাইসেপ কার্ল, ট্রিসেপ, স্ট্যান্ডিং ট্রিসেপ করে নিলে ভালো। এ অনুশীলন আপনার শরীরের ওপরের ভাগে স্বাচ্ছন্দ্য আনবে।
পানি পান : শরীরের পরিপাক সঠিক হওয়ার জন্য সবারই প্রচুর পানি পান প্রয়োজন। যাতে শরীর পানিশূন্যতায় না ভোগে,তাই যাত্রাপথে সবসময় পানির বোতল রাখুন।
অতিরিক্ত পরিশ্রম না করা : কর্মজীবী মহিলাদের আধা ঘণ্টার বেশি অনুশীলন করার কোনো প্রয়োজন নেই। কোনোভাবেই অতিরিক্ত ব্যায়াম করে শরীরের ওপর চাপ সৃষ্টি করা যাবে না, স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় জিমে ব্যয় করা যাবে না। কারণ এতে হিতে বিপরীতে হতে পারে।
নিজের পছন্দমত মানুষের সাথে কাজ করা : অনেক সময় কাজ করতে করতে একঘেয়েমি আসতে পারে। এমন হলে সেরা বন্ধুর সঙ্গ নেওয়া যেতে পারে। অথবা কারো সঙ্গে কাজ করা যাতে নিজের লক্ষ্য অর্জনে সহায়ক হতে পারে। তা ছাড়া সঙ্গীদের সঙ্গে কাজ করা আনন্দায়ক হতে পারে।
ধৈর্য্য ধরা : যে কোন কিছুতেই ধৈর্য্য ধরতে হবে। তা নিজের ক্যারিয়ারে হোক আর অন্য কিছুতেই হোক। ধৈর্য্য না থাকলেই বিপদ। তাই ধৈর্য্য রাখুন।
নিয়মিত চেকআপ : নারীদের যে কোন শারীরিক সমস্যা থাকতে পারে বা নতুন করে হতে পারে। তাই এ বিষয়ে নারীদের সচেতন হতে হবে। প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মোতাবেক চলতে হবে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








