কর্মবিরতিতে পাবনা জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৬ পিএম, ১৯ আগস্ট ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক ভবনে পানির সমস্যা নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। গত বুধবার (১৭ আগস্ট) রাত থেকে তারা কর্মবিরতি শুরু করেন। শুক্রবার (১৯ আগস্ট) দুপুর পর্যন্তও তাদের আন্দোলন চলমান রয়েছে।
পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি স্বপ্নীল হোসেন অভিযোগ করে বলেন, গত কয়েক দিন ধরে হাসপাতালের আবাসিক হোস্টেলে পানি সরবরাহে ব্যাঘাত ঘটছে। এতে করে তাদের গোসল, খাওয়া, টয়লেটসহ বিভিন্ন কাজে সমস্যায় পড়তে হচ্ছে। বিষয়টি হাসপাতালের সহকারী পরিচালককে জানানো হলেও তিনি এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেননি। হোস্টেলে পানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে তারা কর্মবিরতি পালন শুরু করেছেন। হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কেউ আমাদের সঙ্গে বিষয়টি সমাধানের জন্য যোগাযোগ করেনি। পানির সংকট সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। এর চেয়ে বড় ধরনের কর্মসূচিও ঘোষণা করা হতে পারে।
পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. ফরহাদ হোসেন বলেন, হাসপাতালের শুধু আবাসিক ভবনেই নয়, পুরো হাসপাতালজুড়েই পানি সরবরাহ ব্যবস্থাপনা খুবই খারাপ। মাঝেমধ্যেই পানি থাকে না। বিদ্যৎ থাকে না। জেনারেটরের ঠিকমত তেল থাকে না। সব মিলেয়ে অব্যবস্থাপনার মধ্যে হাসপাতালে সেবা দিতে হয়। কয়েকদিন ধরে হাসপাতালের আবাসিক ভবনে পানি নেই। এছাড়াও হাসপাতালের ওয়ার্ড নোংরা। ঠিকমতো হাসপাতালের ভেতরে পরিষ্কার করা হয় না। আমরা এসব বিষয় নিয়ে আন্দোলন করছি।
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে হাসপাতালের চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতালের কয়েকজন রোগী ও তাদের স্বজনরা জানান, ওয়ার্ডে ডাক্তারদের আগের মতো দেখা যাচ্ছে না। এতে সমস্যা হচ্ছে। ঠিকমতো চিকিৎসাসেবা না দেওয়ায় তারা চরম বিপদের মধ্যে আছেন। রোগীর খারাপ সময়ে ইন্টার্ন চিকিৎসকদের পরামর্শ নিতে হয়। সেগুলো নিতে পারছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি এক রোগীর অভিভাবক বলেন, কয়েকদিন ধরে ছোট্ট শিশুটি ঠান্ডা-জ্বরে ভুগছিল। গত মঙ্গলবার হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার থেকে এখানে আর চিকিৎসক আসছে না। বিকেলের মধ্যে চিকিৎসক না আসলে এখান থেকে রিলিজ নিয়ে ক্লিনিকে ভর্তি করাতে হবে। আন্দোলনের বিষয়ে আমরা কিছু বুঝি না। শিশুর চিকিৎসা ঠিকমতো হচ্ছে না এটাই বুঝি।
পাবনা জেনারেল হাসপাতাল সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর বলেন, হাসপাতালের আবাসিক ভবনে পানি সরবরাহের বড় পাম্পটি নষ্ট হয়ে গেছে। সাবমারসিবল পাম্প দিয়ে পানি সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে কাজও শুরু হয়েছে। কিন্তু লোডশেডিংয়ের কারণে কাজ শেষ হতে সমস্যা হচ্ছে। দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশা করেন তিনি। তবে কতদিনের মধ্যে কাজ শেষ হবে তা নিশ্চিত করে বলতে পারেননি।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট







