কর্ম ও শিক্ষাঙ্গনে যৌন হয়রানিরোধে সম্মিলিত উদ্যোগ জরুরী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
সংগৃহীত ছবি
জেন্ডার প্ল্যাটফর্ম বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, কর্মজগত ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে নিরাপত্তা বিষয়ক গঠিত কমিটিগুলিকে কার্যকর ও সক্রিয় রাখার জন্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আজ মঙ্গলবার সিরডাপ অডিটরিয়ামে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
জেন্ডার প্ল্যাটফর্ম বাংলাদেশের সদস্য সংগঠন বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) মহাসচিব জেড এম কামরুল আনামের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মাসুদ উজ্জামান।
আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন সাবেক এমপি এডভোকেট ইফাতআরা বেগম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তে যুগ্ম মহাপরিদর্শর্কের যুগ্ম মহাপরিদর্শক জুলিয়া জেসমিন, শ্রমিক নেতা আবুল কালাম আজাদ।
আলোচনায় মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ)-এর নির্বাহী পরিচালক একেএম আশরাফ উদ্দিন এবং সঞ্চালনা করেন ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর মাহমুদুল হাসান খান।
প্রধান অতিথি মাসুদ উজ্জামান বলেন, আইন একদিনে প্রণয়ন হয় না। অনেকগুলো ধাপে অনেক স্টেকহোল্ডারকে চিন্তা করে আইন প্রণয়ন করতে হয়। বেশির ভাগ সময় নারীরা কমিটিতে অভিযোগ করে না। দেশের ৬ হাজারের বেশি কলকারখানায় ও প্রতিষ্ঠানে নিরাপত্তা বিষয়ক কমিটি রয়েছে। অনেকেই অভিযোগ করতে চায় না।
তিনি আরো বলেন, কারখানায় অভিযোগ করলে যদি কারখানা অভিযোগ নিষ্পত্তি না করে, তাহলে তারা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বা এর হেল্প লাইনে অভিযোগ করতে পারে। সে ক্ষেত্রে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ব্যবস্থা গ্রহণ করবে।
মূল প্রবন্ধে একেএম আশরাফ উদ্দিন আশু করণীয় উত্থাপন করে বলেন, শ্রম বিধিমালা ২০২২ এর সংশোধনীতে অভিযোগ কমিটি গঠন প্রক্রিয়ায় ২ জনকে সদস্য করার বিষয়ে যে প্রতিবন্ধকতা রয়েছে, তা অনতিবিলম্বে দূর করতে হবে। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক তৈরিকৃত খসড়া আইনের চূড়ান্ত অনুমোদন করা সহ আইএলও কনভেনশন ১৯০ অনুস্বাক্ষর ও এর বাস্তবায়ন করার দাবি জানানো হয়।
আলোচনায় অংশ নিয়ে বাক্তারা বলেন, নিরাপত্তা বিষয়ক কমিটিগুলি কার্যকর করা হলে, অনেকে ক্ষেত্রে যৌন হয়রানি হ্রাস পাবে। তবে এই জন্য সুনির্দ্দিষ্ট আইন অনুমোদনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় থাকা দরকার।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



