চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৭ এএম, ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
সাফ ফুটসালের অভিষেক আসরে বাংলাদেশ নারী দল চ্যাম্পিয়ন হয়েছে। আগামীকাল সন্ধ্যায় থাইল্যান্ড থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফিরবেন সাবিনারা। চ্যাম্পিয়ন ফুটবলারদের জন্য বাফুফে ছাদ খোলা বাসের ব্যবস্থা করেছে।
বাংলাদেশ ফুটসাল দলের ম্যানেজার ও ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান থাইল্যান্ড থেকে বলেন, 'চ্যাম্পিয়ন দলের জন্য ছাদখোলা বাস থাকছে। সেই বাসে তারা বিমানবন্দর থেকে সড়কে যাবে। বাসের ছাদে দাঁড়িয়ে ফুটবলপ্রেমীদের অভ্যর্থনা গ্রহণ করবে।’ পুরুষ দল খেলা শেষ হওয়ার এক দিন পরই দেশে ফিরেছে। নারী দল ব্যাংককে অতিরিক্ত দুই দিন থেকেছে। ম্যাচ জয়ের জন্য বোনাস ও ব্যাংককে ফুটবলারদের ঘোরাঘুরির ব্যবস্থা করেছেন ম্যানেজার ইমরান।
২০২২ সালে নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথম সাফ চ্যাম্পিয়ন হয়। তখন ফুটবলার সানজিদা আক্তারের স্ট্যাটাসের প্রেক্ষিতে ছাদ খোলা বাসের ব্যবস্থা হয়েছিল। ২০২৪ সালে পুনরায় চ্যাম্পিয়ন হওয়ার পরও সাবিনারা ছাদ খোলা বাসে এসেছিলেন। এবার ফুটসাল চ্যাম্পিয়নের পরও একই সম্মাননা পাচ্ছেন তারা।
বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম নারী ফুটসাল চ্যাম্পিয়ন দলের অভ্যর্থনা নিয়ে বলেন, ‘ছাদ খোলা বাস হাতিরঝিলের এম্পিথিয়েটারে পৌঁছাবে। রাতে সেখানে তাদের সম্মাননা জানানো হবে। আগামীকাল রাতে বাফুফের ব্যবস্থাপনায় হোটেলে থাকবেন তারা। পরের দিন যার যার গন্তব্যে যাবেন।’
গত বছর ঋতুপর্ণারা মিয়ানমারকে হারিয়ে এশিয়া কাপে উঠার পর গভীর রাতে হাতিরঝিলে সংবর্ধনা দিয়েছিল বাফুফে। আলো ঝলমলে পরিবেশে অনুষ্টান করলেও ফুটবলাররা কোনো আর্থিক প্রণোদনা পাননি। এমনকি ২০২৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফেডারেশনের ঘোষিত দেড় কোটি টাকাও তারা পাননি এখনো।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








