কলকাতার সিনেমায় তাসনিয়া ফারিণ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ৭ মে ২০২২ শনিবার
ফাইল ছবি
বাংলা নাটকে দারুণ অবস্থান তৈরি করে নিয়েছেন তাসনিয়া ফারিণ। দক্ষ অভিনয়ের সুবাদে ওয়েব প্ল্যাটফর্মেও অভিষেক হয়েছে তার। মোস্তফা সরয়ার ফারুকীর মতো নির্মাতার প্রজেক্টে কাজ করে ফেলেছেন এ অভিনেত্রী।
এবার আরও এক ধাপ এগিয়ে গেলেন ফারিণ। নাম লেখালেন সিনেমায়। তবে দেশের নয়, কলকাতার সিনেমায়। টলিউডের প্রশংসিত নির্মাতা অতনু ঘোষের পরিচালনায় নির্মিতব্য সিনেমাটির নাম ‘আরও এক পৃথিবী’।
অতনু ঘোষ বরাবরই ভিন্ন ধাঁচের গল্প নিয়ে আসেন পর্দায়। তার নির্মিত ‘রবিবার’ সিনেমায় অভিনয় করে ভারতের ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন বাংলাদেশের জয়া আহসান। এবার তারই নির্দেশনায় অভিষেক হতে যাচ্ছে ফারিণের। নিঃসন্দেহে ফারিণ ভক্তদের জন্য বড় খবর এটি।
ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, এই সিনেমার প্রেক্ষাপট লন্ডনকে ঘিরে। তাই পুরো শুটিং সেখানেই হবে। এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হবে এটি। এখানে কলকাতার খ্যাতিমান নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলিও অভিনয় করবেন। এছাড়াও থাকছেন সাহেব ভট্টাচার্য, অনিন্দিতা বসু প্রমুখ।
অতনু ঘোষ জানান, ‘আরও এক পৃথিবী’ সিনেমা মূলত চারজনের গল্প বলবে। যে চারজন মানুষের মাথার উপর নিজস্ব ও বিশ্বস্ত ছাদ নেই। সেই ছাদ খোঁজার গল্প ফুটে উঠবে সিনেমায়। আবার চারটি আলাদা চরিত্র এক সুতোয় বাঁধা পড়বেন গল্পের প্রয়োজনেই।
গুণী এই নির্মাতা বলেন, ‘কয়েকদিন আগে ফোর ফিট আন্ডার নামে একটা বই পড়েছিলাম। সেখান থেকেই ভাবনাটা। এই সিনেমায় লন্ডন একেবারে অন্যভাবে ধরা পড়বে। এতদিন সিনেপর্দায় যেভাবে লন্ডন দেখানো হয়েছে, সেটার চেয়ে অনেক আলাদা।’
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির




