ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৪:৩৬:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

কলকাতায় আরেক মডেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৪ এএম, ৩০ মে ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

কলকাতার কসবায় আরেক মডেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম সরস্বতী দাস। রবিবার তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই রহস্যমৃত্যু ঘিরে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ১৯ বছর বয়সি সরস্বতী সম্প্রতি কয়েকটি ফটোশুটের কাজ করেছিলেন। কিন্তু কেন তিনি আত্মঘাতী হলেন তা এখনও অজানা। তদন্তে নেমেছে পুলিশ।

গত কয়েক দিনের ব্যবধানে কলকাতায় এ নিয়ে চারজন মডেল তথা অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। এর আগে ১৫ মে গরফায় নিজের বাসা থেকে অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। গত ২৫ মে নাগেরবাজারের বাড়ি থেকে আরেক উঠতি মডেল বিদিশার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। ২৭ মে পাটুলির বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর।