কলাপাড়া ও কুয়াকাটায় রাস উৎসবের আনুষ্ঠানিকতা শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ১৮ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
অধিবাসের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কৃষ্ণের রাস উৎসবের আনুষ্ঠানিকতা।
বুধবার (১৭ নভেম্বর) রাত বারোটা এক মিনিটে সতেরো জোড়া যুগল প্রতিমা দর্শনের মাধ্যমে এ রাসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় শাক, উলুধ্বনি এবং নাম কীর্তনে মুখরিত হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ।
কুয়াকাটা রাধা কৃষ্ণ মন্দির ও কলাপাড়ার মদনমোহন সেবাশ্রমে স্বাস্থ্যবিধি মেনে সনাতন ধর্মাবলম্বীরা রাসের আনুষ্ঠানিকতা শুরু করেন।
পঞ্জিকা মতে, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর ১২ টা ১ মিনিটে শুরু হবে পূর্ণিমা। থাকবে পরদিন দুপুর ১ টা ৪৭ মিনিট পর্যন্ত। তাই প্রতিবছরের ন্যায় এবারও পূর্ণিমার এ তিথিতে আগামীকাল (শুক্রবার) কাকাডাকা ভোরে কুয়াকাটা সমুদ্র সৈকতে গঙ্গাস্নান করবে সনাতনীরা। তাই বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধু-সন্যাসী,পুণ্যার্থী ও দর্শনার্থীর ভিড় জমতে শুরু করেছে। তবে করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবারও হচ্ছেনা মেলা। শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই এ উৎসব চলবে ৫ দিন।
স্থানীয়রা জানান, কার্তিক মাসের পূর্ণিমা তিথির এই লগ্নে কুয়াকাটা সৈকতে হাজারো পূণ্যার্থীর গঙ্গা স্নানের মধ্য দিয়ে রাস পূর্ণিমা উৎসব ও গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাগর তীরে এ পূণ্যস্নান সম্পন্ন করে। এর পর পূন্যার্থীরা দল বেঁধে কলাপাড়া পৌর শহরে অবস্থিত শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রম আঙ্গিণায় ১৭ জোড়া রাধা কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন ও মেলায় মিলিত হবেন।
কলাপাড়া শ্রী শ্রী মদমোহন সেবাশ্রম মন্দিরের রাস উৎসব কমিটির সাধারণ সম্পাদক বিকাশ দাশ বলেন, ইতোমধ্যে মন্দির প্রাঙ্গণে দোকানিরা বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে। এছাড়া পুরো মন্দির এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
কলাপাড়ার শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রম কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. নাথুরাম ভৌমিক বলেন, বুধবার রাত ১২ টায় দিকে অধিবাসের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী রাস লীলা উৎসব ও মেলার অনুষ্ঠানিকতা শুরু হয়েছে। পাঁচদিন ব্যাপী রাস উৎসব অবিরাম চলবে। আগামী ২৩ নভেম্বর কুঞ্জভঙ্গ ও মহাপ্রসাদ বিতরণ করা হবে।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা



