ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৫:১০:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

কলেরা প্রতিরোধে টিকা কার্যক্রম শুরু ২৬ জুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ১৪ জুন ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

কলেরা সংক্রমণ প্রতিরোধে আগামী ২৬ জুন থেকে টিকা কার্যক্রম শুরু হবে। প্রতিটি কেন্দ্রে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার বিকেলে রাজধানীর মহাখালীর আইসিডিডিআরবি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা আজকেও কলেরা টিকা বিষয়ে আলোচনা করেছি। আরও আগেই এ টিকা কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু যেসব জায়গায় আমরা টিকা পাঠিয়েছি, সে জায়গাগুলোতে কলেরা সংক্রমণ কমে এসেছে। তবে রোহিঙ্গা ক্যাম্পে কিছু কলেরা টিকা দেয়া হয়েছে।

জাহিদ মালেক বলেন, কলেরা টিকা এক ধরনের মুখে খাওয়ার টিকা। গর্ভবতী মহিলা ব্যতীত ১ বছর বয়স হতে সব বয়সের মানুষকে এই টিকা দেয়া হবে।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, ডায়রিয়া ও কলেরা রোধে ২৩ লাখ মানুষকে টিকার আওতায় আনা হবে। দুই ডোজের এই টিকার প্রথম ডোজ গত মে মাসে এবং দ্বিতীয় ডোজ দেয়ার কথা ছিল জুন মাসে।