কাঁচাবাজারে দামের উত্তাপ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:২৫ পিএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার
আজ রোববার, কর্মব্যস্ত সপ্তাহের শুরু। অন্যান্য সময় সপ্তাহের প্রথমে সব কিছুর দাম কমলেও এ সপ্তাহে ঘড়ির কাটার বিপরীতে দিকে রাজধানীর বাজার। সব কিছুর দাম বাড়তি। অথচ ঈদের পরেও দাম ছিল বেশ কম।
আজ বাজারে ভিড় না দেখা গেলেও দামের কমতি নেই। বিক্রেতারা তাই আজ বেশ খোশমেজাজে সময় কাটাচ্ছেন।
অস্থির হয়ে উঠেছে চালের বাজার। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালে ২ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশী দাম বেড়েছে মোটা চালের। রোববার রাজধানীর খুচরাবাজারে মোটা চাল ইরি/স্বর্ণা প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকা, মাঝারি মানের চাল পাইজাম/লতা ৫০ থেকে ৫৫ টাকা ও সরু চাল নাজিরশাইল/মিনিকেট ৬০ থেকে ৬৮ টাকা কেজি দরে বিক্রি হয়। কিন্তু গত সপ্তাহে মোটা চাল ইরি/স্বর্ণা প্রতি কেজি ৩৮ থেকে ৪২ টাকা, মাঝারি মানের চাল পাইজাম/লতা ৪৭ থেকে ৫৪ টাকা ও সরু চাল নাজিরশাইল/মিনিকেট ৫৮ থেকে ৬৬ টাকা কেজি দরে বিক্রি হয়।
রহিস এজেন্সির সত্ত্বাধীকারী মো. আব্দুল বাতেন বলেন, আমদানিকৃত চালের দাম বাড়ায় দেশীয় মিল মালিকরাও চালের দাম বাড়িয়েছে। তবে বাজারে এখন চালের সরবরাহ ভাল।
এদিকে চালের পাশাপাশি রাজধানীর বাজারে বেড়েছে পেঁয়াজের দর। গত সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ টাকা বেড়ে খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। আমদানিকৃত পেঁয়াজের দাম বাড়েনি। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়।
ঈদুল ফিতরের পর সব সব্জির দাম চড়া। সবচেয়ে দাম বেড়েছে কাঁচা মরিচের। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৩০-১৫০ টাকা কেজি। বেগুন, ঢেঁড়স, পটল, ঝিঙা, কাকরোল, ধুন্দল, করলা, চিচিংগাসহ প্রায় সব সব্জিই বাজারে ভরপুর। তারপরেও সব্জির বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে সব কিছুর দাম। প্রতি কেজিতে ২-৩ টাকা বেশি। প্রতি কেজি কাঁকড়ল ৫০ টাকা , বেগুন ৫০ থেকে ৫৫ টাকা, শসা ৫০ টাকা, ঢেঁড়স, পটল ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, গাজর ৫০ টাকা, করল্লা ৫৫, চিচিঙ্গা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দাম বেড়েছে ডিমের। হালিতে ২ টাকা বেড়ে ফার্মের লাল ডিমের হালি বিক্রি হচ্ছে ২৬ থেকে ২৮ টাকায়। হাঁসের ডিম পাওয়া যাচ্ছে ৩৬ থেকে ৩৮ টাকায়। ৪৯০ থেকে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস, খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৪০ থেকে ৭৫০ টাকায়। লাল কক মুরগির ২০০-২২০ টাকায়, ব্রয়লার মুরগি ১৫০ -১৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।
মাছের বাজারে, প্রতিকেজি রুই ও কাতলা ৩০০ থেকে ৩৫০ টাকা, তেলাপিয়া ১৫০-১৬০ টাকা, শিং মাছ আকারভেদে ৬০০ থেকে ৮০০ টাকা, পাবদা ৬০০ টাকা, পাঁচমিশালী ৪০০ থেকে ৫০০ টাকা , কাচকি মাছ ২৪০ -২৫০ টাকা,টাকি মাছ ৩৫০ টাকা,চিংড়ি মাছ আকারভেদে ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও






