কাঁচা মরিচের কেজি ৫০ টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ পিএম, ২৬ আগস্ট ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি পাইকারি বাজারে দেশি কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৩০ টাকা। প্রকার ভেদে ৮০ টাকার মরিচ এই বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। এদিকে উৎপাদন বাড়ায় ভারত থেকে কাঁচা মরিচের আমদানি বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (২৬ আগস্ট) সকালে হিলি বাজার ঘুরে জানা যায়, গত কয়েক দিন ধরে আবহাওয়া শুষ্ক থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের উৎপাদন বেড়েছে। কমে গেছে বাজারে মরিচের দাম। ৮০ টাকার কাঁচামরিচ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। তা আবার খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজিতে। দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের।
বাজার করতে আসা লুৎফর রহমান নামে এক ব্যক্তি বলেন, ‘২০০ থেকে ২৪০ টাকা কেজি দরে কিছু দিন আগেও কাঁচা মরিচ বিক্রি হচ্ছিল। দাম কমতে কমতে আজ সেই মরিচ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। তখন ৫০ টাকা দিয়ে এক পোয়া মরিচ নিয়েছি। আজ সেই ৫০ টাকা দিয়ে এক কেজি মরিচ কিনলাম।’
হিলি বাজারের কাঁচা মরিচ ব্যবসায়ী আজিজার রহমান বলেন, ‘একদিন আগেও ৭০ থেকে ৮০ টাকা দরে মরিচ পাইকারি বিক্রি করেছি। বর্তমান আবহাওয়া ভাল থাকায় মরিচের উৎপাদন বেশি হচ্ছে, যার কারণে দামও কমে গেছে। আমরা রাজশাহী অঞ্চল থেকে ৪০ টাকা দরে কাঁচামরিচ পাইকারি কিনে আনছি।’
হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানি কারক জামিল হোসেন চলন্ত বলেন, ‘দেশে কাঁচা মরিচের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। দামও ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এখন বাংলাদেশের চেয়ে ভারতেই কাঁচা মরিচের দাম বেশি। আমদানি করলে লোকসান হবে। যার কারণে ভারত থেকে মরিচের আমদানি বন্ধ রাখা হয়েছে।’
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








