ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৫:২৯:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

‘কাঁটা লাগা’ খ্যাত বলিউড অভিনেত্রী শেফালি আর নেই

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ২৮ জুন ২০২৫ শনিবার

বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা  

বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা  

বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা মাত্র ৪২ বছরে না ফেরার দেশে চলে গেলেন । ২০০২ সালের পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ গানে নেচে ঝড় তুলেছিলেন তিনি। 

হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মুম্বাইয়ের কুপার হাসপাতালে তার দেহ পাঠানো হয়েছে।

শেফালি সব মিলিয়ে ৩৫টি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন। ২০০৪ সালে ‘মুঝসে শাদি করোগি’ ছবিতে অভিষেক হয় তার। তবে ক্যামিও চরিত্রে ছিলেন তিনি।

শেফালি ২০০২ সালে বিয়ে করলেও সেই দাম্পত্য সুখের হয়নি। ২০০৯ সালে স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন তিনি। এরপর তাদের বিচ্ছেদ হয়ে যায়। তারপর থেকে অন্তরালেই ছিলেন। বেশ কয়েক বছর পর প্রেমিক পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে ‘নাচ বালিয়ে’-এর পঞ্চম সিজনে অংশগ্রহণ করেছিলেন। ২০১৪ সালে বিয়েও করেছেন তারা। ওভারনাইট সেনসেশন শেফালিকে নিয়ে সেই সময়ও উন্মাদনা কম হয়নি। তবে সবটাই ‘কাঁটা লাগা’-র দৌলতে।

এরপর ‘বিগ বস্ ১৩’-এ প্রতিযোগী ছিলেন শেফালি। সেটা নিয়ে ফের চর্চায় আসেন তিনি।