ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ৪:৪০:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

কাওরান বাজারের হার্ডওয়্যার মার্কেটে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২১ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এবার আগুন লাগলো কাওরান বাজারের হার্ডওয়্যার মার্কেটে। শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের ইউনিট আসার আগেই স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের প্রচেষ্টায় ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. এরশাদ জানান, আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কিভাবে আগুণের সূত্রপাত হয়েছে এবং আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

-জেডসি