ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ১:৫৭:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

কাজাখস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কাজাখস্তানের উদ্দেশ্যে পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকা ছেড়েছেন সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আজ রোববার (২২ সেপ্টেম্বর) সকালে তিনি দেশ ছাড়েন।

স্পিকারকে বিদায় জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা যায়, স্পিকারের নেতৃত্বে ওই কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধি দলে আছেন হুইপ ইকবালুর রহিম এমপি, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, বেগম সাগুফতা ইয়াসমিন এমপি, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার।

কনফারেন্সটি কাজাখস্তানের রাজধানী আস্তানায় ২৩ ও ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয় জানায়, কনফারেন্স শেষে স্পিকার উগান্ডায় অনুষ্ঠেয় ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সেও যোগ দেবেন। স্পিকারের নেতৃত্বে এ কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধি দলে থাকবেন হুইপ ইকবালুর রহিম এমপি, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, মো. আবু জাহির এমপি, মোহাম্মাদ নজরুল ইসলাম এমপি ও শিরীন আহমেদ এমপি।

উগান্ডার রাজধানী কাম্পালায় ২২ থেকে ২৯ সেপ্টেম্বর কনফারেন্সটি অনুষ্ঠিত হবে। কনফারেন্স শেষে আগামী ২৮ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে স্পিকারের।

-জেডসি