কাটাখালী পৌরসভার মেয়র নির্বাচিত হলেন রিতু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৫ এএম, ২৯ এপ্রিল ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে বিপুল ভোটে প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন রাবেয়া সুলতানা মিতু। হ্যাঙ্গার প্রতীকে নিয়ে তার প্রাপ্ত ভোট ৬ হাজার ৩০৮।
রোববার (২৮ এপ্রিল) বিকেলে আঞ্চলিক নির্বাচন অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আজাদুল হেলাল।
তিনি বলেন, রাবেয়া সুলতানা মিতুর নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর আওয়ামী লীগের সভাপতি আবু শামা নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৪৮৭টি। মিজানুর রহমান চামচ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯১৭, অধ্যক্ষ জহুরুল ইসলাম রিপন পেয়েছেন মোবাইল মার্কা প্রতীক নিয়ে ১ হাজার ৩৩৯ ও রেল ইঞ্জিন প্রতীক নিয়ে মোতাহার হোসেন পেয়েছেন ১ হাজার ৮৮ ভোট।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়। কেন্দ্রগুলোতে নারী ভোটারদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। নির্বাচনে ৯টি কেন্দ্রের ৬২ কক্ষে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
পৌর এলাকাটিতে মোট ভোটার সংখ্যা ছিল ২৩ হাজার ৫৪১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৭৭৬ জন এবং পুরুষ ভোটার ১১ হাজার ৮৮৬ জন। ভোটে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। আর ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৫ হাজার ৬৫০ জন।
রিটার্নিং অফিসার জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেট, তিন প্লাটুন বিজিবি এবং র্যাব-পুলিশ ও আনসারসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মাঠে ছিলেন। ইভিএম পদ্ধতিতে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরে খুশি ভোটাররা।
পৌরসভার নির্বাচিত মেয়র আব্বাস আলি বরখাস্ত হলে সেই শূন্য পদে উপনির্বাচনে মেয়র নির্বাচিত হলেন তারই স্ত্রী। বিপুল ভোটে নির্বাচিত করায় পৌরবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পৌর এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন রাবেয়া সুলতানা মিতু।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








