কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
কিশোরগঞ্জ প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৩ এএম, ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার
প্রতীকী ছবি।
কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে জেলার সদর, কটিয়াদী ও ইটনা উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় ঘাস কাটারত অবস্থায় ট্রাকচাপায় ইমন মিয়া (২৬) নামে এক কৃষক ঘটনাস্থলেই মারা যান। তিনি স্থানীয় চারিপাড়া গ্রামের খালেক মিয়ার ছেলে।
দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ পৌর শহরের নীলগঞ্জ মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দশম শ্রেণির ছাত্র মো. ইরফানকে (১৬) মৃত ঘোষণা করেন। আহত অপর যুবক মো. নৌশাদকে (২০) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এদিকে দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় বাসনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হন। একই দিন বিকেলে বিন্নাটি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারায় এক শিশু। তাৎক্ষণিকভাবে নিহত নারী ও শিশুটির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
অন্যদিকে সন্ধ্যার দিকে ইটনা উপজেলার মৃগার হাওরের সাবমার্সিবল সড়কে মোটরসাইকেলের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে জয়ন্ত গোপ (৩২) নামে এক যুবক নিহত হন। তিনি ভাটি রাজিবপুর গ্রামের জহর লালের ছেলে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া এবং কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খুরশেদ আলম এসব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য






