কানাডার প্রাদেশিক পরিষদে জয়ী বাংলাদেশের ডলি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ৩ জুন ২০২২ শুক্রবার
ফাইল ছবি
কানাডার অন্টারিও প্রাদেশিক পরিষদের নির্বাচনে পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মেয়ে কানাডীয় বাঙালি ডলি বেগম।
আজ অনুষ্ঠিত এই নির্বাচনে প্রদেশ জুড়ে আগের চেয়ে বেশি ভোট ও আসন পেয়ে মুখ্যমন্ত্রী বা প্রিমিয়ার ডাগ ফোর্ডের নেতৃত্বে ক্ষমতাসীন প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসার রায় পেয়েছে।
প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির এই বিপুল সংখ্যাগরিষ্ঠতার মধ্যেও এনডিপি'র ডলি বেগমের বিজয় তাৎপর্যপূর্ণ।
টরন্টো মহানগরীর স্কারবরো সাউথওয়েস্ট নির্বাচনী এলাকার ভোটাররা আবারও আস্থা রেখেছেন এনডিপি'র প্রার্থী ডলি বেগমের প্রতি।
কানাডার তিন স্তরের সরকার পদ্ধতির কোনো আইন পরিষদে ডলি বেগমই প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত কানাডীয় নির্বাচিত প্রতিনিধি। ২০১৮ সালের প্রাদেশিক নির্বাচনে তিনি প্রথম জয়ী হন।
২০১৮ সালের পূর্ববর্তী নির্বাচনের চেয়ে এবারে বেশি হারে ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।
স্কারবরো সাউথওয়েস্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোটের প্রায় ৪৭.১ শতাংশ ভোটারের ম্যান্ডেট পেয়েছেন ডলি বেগম। ২০১৮ সালে তিনি পেয়েছিলেন ঐ আসনে প্রদত্ত মোট ভোটের ৪৫.৬৬ শতাংশ।
ঐ আসনে ডলি বেগমের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির প্রার্থী পেয়েছেন ২৭.৯ শতাংশ ভোট।
বিগত প্রাদেশিক পরিষদে ডলি বেগমের সক্রিয়, কার্যকর ও অগ্রগামী ভূমিকা এক্ষেত্রে অবদান রেখেছে। ডলি দৃষ্টান্তমূলক কাজ করে জনপ্রিয়তা সুসংহত করেছেন।
অন্টারিওর ৪৩ তম প্রাদেশিক পরিষদের এই নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভূত অপর দুই প্রার্থী জয়ী হতে না পারলেও উল্লেখযোগ্য ভোট পেয়েছেন।
বৃহত্তর টরন্টোর ওকভিল নর্থ-বার্লিংটন আসনে লিবারেল পার্টির প্রার্থী কানিজ মৌলি প্রদত্ত ভোটের মধ্যে ৩৫.৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। বিজয়ী প্রগ্রেসিভ কনজারভেটিভ প্রার্থী পেয়েছেন ৪৭.৩ শতাংশ ভোট।
টরন্টো মহানগরীর ইটোবিকোক-লেকশোর আসনে এনডিপি প্রার্থী ফারহীন আলিম প্রদত্ত ভোটের মধ্যে ১৭.৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান পেয়েছেন। বিজয়ী প্রগ্রেসিভ কনজারভেটিভ প্রার্থী পেয়েছেন ৩৭.৭ শতাংশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থানে থাকা লিবারেল পার্টির প্রার্থী পেয়েছেন ৩৬ শতাংশ ভোট।
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক










