কানাডার বাজারে দেখা মিলল ববিতার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৬ পিএম, ১৫ নভেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ঢাকাই সিনেমার জীবন্ত কিংবদন্তি ববিতা। দীর্ঘদিন বড় পর্দায় দেখা নেই তার। বর্তমানে কানাডায় ছেলে অনিকের কাছে আছেন বরেণ্য এই অভিনেত্রী।
এবারই প্রথম নয়, সময় পেলেই কানাডায় অনিকের কাছে ছুটে যান ববিতা। ছেলেকে রান্না করে খাওয়ানো এবং সঙ্গে নিয়ে বেড়াতেও যান তিনি। আর যখন অনিক তার কাজে চলে যান তখন সময় কাটাতে মাছ শিকার ও শপিংয়ে বের হন এই অভিনেত্রী। কয়েকদিন আগে সেখানকার এক কাঁচাবাজারে গিয়েছিলেন তিনি। সেখানে থেকে কিনেছেন ক্যাপসিকামসহ কিছু সবজি।
সেখানে তোলা দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ববিতা। ক্যাপশনে লিখেছেন, কানাডার বাজারে...।
প্রসঙ্গত, বড়বোন সুচন্দার অনুপ্রেরণায়ই চলচ্চিত্রে আসা ববিতার। ১৯৬৮ সালে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের ‘সংসার’ নামক সেই চলচ্চিত্রের মাধ্যমে যাত্রা শুরুর পর নিজেকে একজন গুণী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছেন তিনি। প্রখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়ের সঙ্গেও কাজ করেছেন। জুটি বেঁধেছেন দেশ-বিদেশের বহু গুণী অভিনেতার সঙ্গে। চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা এ অভিনেত্রী সর্বপ্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস









