ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ৪:৩৭:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

কানাডায় গোলাগুলিতে বন্দুকধারীসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৯ এএম, ২৬ জুলাই ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কানাডায় গোলাগুলিতে তিন জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বন্দুকধারীও রয়েছেন।  সোমবার (২৫ জুলাই) স্থানীয় সময় ভোরে উত্তর আমেরিকার এই দেশটির ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে বিবিসি ও আলজাজিরা এ খবর জানায়।

পুলিশ বলেছে, ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভ্যাঙ্কুভারের শহরতলী ল্যাংলি শহরে মধ্যরাতে গোলাগুলি শুরু হয়। গোলাগুলিতে চার জন গুলিবিদ্ধ হন। ধারণা করা হচ্ছে, একজন পুরুষ বন্দুকধারী এই গুলি চালিয়েছেন। গোলাগুলির পর দুই পুরুষকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং অন্য একজন পুরুষ ও নারী আহত হয়েছেন। আহত নারী হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

পুলিশ আরও জানিয়েছে, বন্দুকধারীকে আহত অবস্থায় শনাক্ত করা হয় এবং কর্মকর্তারা ঘটনাস্থলেই তাকে গুলি করে হত্যা করেন।