ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২৩:৪৫:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

কানাডায় ঝড়, বিদ্যুৎবিচ্ছিন্ন ১০ লাখেরও বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ৬ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কানাডার পূর্বাঞ্চলে তুষার ঝড়ের আঘাতে বৃহস্পতিবার দেশটির ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ের আঘাতে অনেক গাছ-পালা উপড়ে পড়ে এবং বিদ্যুতের লাইনের ক্ষতি হয়। বিদ্যুৎ সেবা দেওয়া এক প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
এদিকে পরিবেশ মন্ত্রণালয় কুইবেক প্রদেশে শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, কিছু এলাকায় গাছ-পালা উপড়ে পড়ার প্রধান কারণ ছিল বড় আকারের শিলাবৃষ্টি, এগুলো এতই ভারি হয়েছিল যে অনেক গাছই তা বহন করতে পারেনি।
কোম্পানিটি তাদের ওয়েবসাইটে বলেছে, স্থানীয় সময় রাত সাড়ে ১২ টায় (গ্রিনিচ সময় বৃহস্পতিবার ০৪৩০ টা) ১০ লাখেরও বেশি হাইড্রো-কিউবেক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
হাইড্রো-কুইবেকের দেওয়া এক টুইটার বার্তায় বলা হয়, ‘ব্যাপক তুষার ঝড়ের কারণে অনেক গাছ বিদ্যুতের লাইনের ওপর ভেঙ্গে পড়ায় এ বিদ্যুৎ বিভ্রাট ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
এ প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া ১০ লাখ মানুষের প্রায় পাঁচ লাখ হলো মন্ট্রিয়েলের বাসিন্দা। সেখানে নগর কর্মীরা উপড়ে পড়া গাছ-পালা ও ছিড়ে পড়া বিদ্যুতের তার সরানোর কাজ করতে দেখা যায়।