ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ২২:৪১:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

কানাডায় পৃথক ছুরি হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০২ এএম, ৫ সেপ্টেম্বর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

কানাডায় পৃথক ছুরি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৫ জন। সোমবার (৫ সেপ্টেম্বর) বিবিসি এবং আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রোববার কানাডার সাসকাচোয়ান প্রদেশের দুটি এলাকার অন্তত ১৩টি জায়গায় দুই ব্যক্তি ছুরি হামলা চালালে এ ঘটনা ঘটে। হামলার পর বিপজ্জনক ব্যক্তিদের ধরতে ওই প্রদেশে সতর্কতা জারি করা হয়েছে। প্রতিবেশী আলবার্টা ও ম্যানিটোবায়ও প্রদেশেরও একই সতর্কতা জারি করা হয়।

এ ঘটনায় সন্দেহভাজন ডেমিয়েন স্যান্ডারসন এবং মাইলস স্যান্ডারসনকে খুঁজছে কানাডার পুলিশ।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিহত ও আহত পরিবারদের সমবেদনা জানিয়ে বলেছেন, হামলাগুলো ভয়াবহ এবং হৃদয়বিদারক। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সূত্র: আল জাজিরা, বিসিসি ও রয়টার্স