ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৫:৫৪:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

কানে ঐশ্বরিয়া-অভিষেকের সঙ্গে অনন্ত-বর্ষা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩২ পিএম, ১৮ মে ২০২২ বুধবার

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে বর্ষা।  ছবি : ফেসবুক থেকে নেওয়া

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে বর্ষা। ছবি : ফেসবুক থেকে নেওয়া

চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। গতকাল মঙ্গলবার বসেছে এর ৭৫তম আসর। এই আসরে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে ফ্রান্সের কান শহরের ছুটে গেছেন জনপ্রিয় সব তারকাশিল্পীরা। এই তালিকায় আছে বাংলাদেশের তারকাশিল্পীও। কান চলচ্চিত্র ঘিরে সেখানে তৈরি হয়েছে শিল্পীদের মিলনমেলা।

এবার দেশের জনপ্রিয় প্রযোজক-চিত্রনায়ক অনন্ত জলিল ও বর্ষার ক্যামেরায় হোটেল মার্তিনেজে ধরা দিলো বচ্চন পরিবারের তারকা দম্পতিকে। তারা হলেন- বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও তার স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। যা অনন্ত তার ফেসবুকে শেয়ার করেছেন ফেসবুকে। আর ক্যাপশনে জানিয়েছেন, ঢালিউড ও বলিউড তারকারা একসঙ্গে সময় কাটাচ্ছেন।

এদিকে, কানে আলোর দ্যুতি ছড়াচ্ছেন অনন্ত জলিল-বর্ষা জুটি। বিভিন্ন দেশের ফটো সাংবাদিকরাও তাদের পেয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। তুলছেন সেলফিও।

কান উৎসবের এবারের আসরে তারা গেছেন ‘দিন : দ্যা ডে’ ও ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমা দুটি নিয়ে। মূলত সেখানে সিনেমা দুটির ট্রেলার দেখানো হবে।

এর আগে অনন্ত জলিল তার অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে বলেন, ‘‘আমরা কান উৎসবে যাচ্ছি। দোয়া করবেন। সেখানে আমরা ‘দিন : দ্য ডে’ ও ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমার ট্রেলার প্রদর্শন করব। এ ছাড়া বিভিন্ন দেশের প্রযোজক ও সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ হবে। আমাদের ‘দিন : দ্য ডে’ সিনেমা দেশের প্রেক্ষাগৃহে কোরবানির ঈদে মুক্তি পাবে। সবাই সিনেমাটি দেখবেন।’’

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় ‘দিন : দ্য ডে’ সিনেমা প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন অনন্ত-বর্ষা। এটি নির্মাণ করেছেন ইরানের পরিচালক মুর্তজা অতাশ জমজম।

আর বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমাতেও জুটি বেঁধেছেন অনন্ত-বর্ষা। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব।