কাপ্তাই বাঁধ দিয়ে সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯৭ হাজার কিউসেক পানি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ এএম, ৩ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়ছে। সম্ভাব্য ক্ষতি এড়াতে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট পাঁচ ফুট করে খুলে দিয়ে সেকেন্ডে ৯৭ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে।
সোমবার (২ সেপ্টেম্বর) রাতে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার সন্ধ্যা থেকে রাঙামাটিতে ভারী বৃষ্টিপাত হয়েছিল। তাছাড়া উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়ছে। হ্রদের পানি বাড়ায় জেলার লংগদু, রাঙামাটি সদর এবং নানিয়ারচর উপজেলার নিম্ন এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
জেলার জানমালের ক্ষতি এড়াতে তাই রাত ১০টা থেকে জলকপাটগুলো পাঁচ ফুট করে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৯৭ হাজার কিউসেক পানি কপাট হয়ে বেরিয়ে যাচ্ছে।
কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র জানায়, কাপ্তাই হ্রদে বর্তমানে ১০৮ দশমিক ৭৫ ফুট মিনস সি লেভেল লেভেল পানি রয়েছে। ফলে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র থেকে দৈনিক পাঁচ ইউনিটে সর্বোচ্চ ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
গত ২৪ আগস্ট কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র একটি জরুরি নোটিশের মাধ্যমে ২৫ আগস্ট সকাল ৮টা ১০মিনিট থেকে বাঁধ দিয়ে পানি ছাড়ার অনুমতি দেয়। এজন্য ভাটি অঞ্চলকে আগেই জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছিল।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে








