ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৬:২০:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

কামরাঙ্গীরচরে ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৬ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানী কামরাঙ্গীরচরে একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে লামিয়া (২) ও আব্দুর রহিম (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।ওই দুই শিশুকে রাত পৌনে ৮টার দিকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে অবহিত করেছি।