ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ৪:৩৭:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

কারাগারে খালেদার মেডিকেল বোর্ড

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:১৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে পৌছেছেন পাঁচ সদস্যের চিকিৎসক দল। 

 

শনিবার বিকেল পৌনে চারটার দিকে প্রধান ফটক দিয়ে তারা কারাগারের ভেতরে প্রবেশ করেন।

 

পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল জলিল চৌধুরী। অন্য সদস্যরা হলেন-কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হারিসুল হক, অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী বীরু, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ।

 

উল্লেখ্য, খালেদা জিয়ার চিকিৎসার জন্য সরকার গত বৃহস্পতিবার পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে।