কারাগারে খালেদা জিয়ার প্রথম ইফতার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৩০ পিএম, ১৯ মে ২০১৮ শনিবার
নাজিমউদ্দিন রোড়ের কেন্দ্রীয় কারাগারে এ বছর রমজানের প্রথম ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন গৃহকর্মী ফাতেমা বেগমকে। কারাগারে তৈরি করা ইফতারই খেয়েছেন তিনি। ইফতারে বুট-পেয়াজু, মুড়ি, খুরমা ও শরবতের পাশপাশি কিছু ফলও ছিল। আজ শুক্রবার কারাগারের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় ৫ বছরের সাজায় খালেদা জিয়া পুরনো ঢাকার নাজিমউদ্দিন রোড়ের কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। আদালতের আদেশে তার সঙ্গে রয়েছেন গৃহকর্মী ফাতেমা বেগম।
খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার জানান, আজকে রমজানের প্রথম দিন ম্যাডামের পরিবারের সদস্যরা দেখা করার কোনো অনুমতি পাননি। ফলে পরিবারের সদস্যরা দেখা করতে যেতে পারেননি।
এদিকে আজ বিকেলে ৩টার দিকে খালেদা জিয়ার জন্য তৈরি ইফতার নিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা কারাগারের ফটকে যান। কিন্তু ইফতার সামগ্রি গ্রহণ না করে তাদেরনারী পুলিশ দিয়ে সরিয়ে দেওয়া হয়। কারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ইফতার সামগ্রি গ্রহণ করার সুযোগ নেই বলে কারা কর্মকর্তারা নারী নেত্রীদের জানান।
অন্যদিকে প্রতিবছর রাজধানীর ইস্কটন লেডিস ক্লাবে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের পাশে বসিয়ে রমজানের প্রথম ইফতার করতেন খালেদা জিয়া। এবার কারাগারে বন্দী থাকায় এই ইফতার অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেও আজ মঞ্চে এতিমদের পাশে খালেদা জিয়ার আসন শূন্য রাখা হয়।
খালেদা জিয়ার পক্ষ থেকে এতিম শিক্ষার্থীসহ ওলামা-মাশায়েখদের স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার




