কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর মারা গেছেন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৩ জুন ২০২৫ শুক্রবার
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর।
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী এবং ভারতীয় শিল্পপতি সঞ্জয় কাপুর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। বৃহস্পতিবার যুক্তরাজ্যে পলো খেলতে গিয়ে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হন তিনি।
ইন্ডিয়া টুডে-এর খবরে বলা হয়, পলো ম্যাচ চলাকালীন ঘোড়ায় চড়ার সময় একটি মৌমাছি তাঁর মুখে ঢুকে পড়ে। এতে তৎক্ষণাৎ শারীরিক প্রতিক্রিয়া দেখা দেয় এবং কিছুক্ষণের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন সঞ্জয়। মাঠেই চিকিৎসা শুরু করা হলেও তাঁকে বাঁচানো যায়নি।
সঞ্জয় কাপুর সোনা কমস্টারের চেয়ারম্যান ছিলেন এবং ব্যবসায়ী মহলে পরিচিত এক মুখ। পেশাগত জীবনের পাশাপাশি তিনি পলো খেলায় ছিলেন দারুণ আগ্রহী ও দক্ষ। অভিজাত সমাজে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে তাঁকে দেখা হতো।
সঞ্জয় প্রথমে বিয়ে করেন ফ্যাশন ডিজাইনার নন্দিতা মহতানিকে। এরপর ২০০৩ সালে কারিশমা কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের সংসারে রয়েছে দুই সন্তান—সামায়রা এবং কিয়ান। নানা বিতর্ক ও আদালত লড়াইয়ের পর এই দম্পতির বিচ্ছেদ হয় ২০১৬ সালে। পরে সঞ্জয় বিয়ে করেন প্রিয়া সচদেবকে, যিনি আমেরিকান হোটেল ব্যবসায়ী বিক্রম চাটওয়ালের প্রাক্তন স্ত্রী।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী







